Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ১২, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শহীদ ওসমান হাদির নামে লঞ্চ টার্মিনাল 
Wednesday December 24, 2025 , 9:31 pm
Print this E-mail this

ইতোমধ্যে টার্মিনালের সংস্কার ও রঙের কাজ শুরু

শহীদ ওসমান হাদির নামে লঞ্চ টার্মিনাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবর্তন হতে যাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চ টার্মিনালের নামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিরের স্মরণে লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (ডিসেম্বর ২৪) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, শহীদ ওসমান হাদির নলছিটির সন্তান হওয়ায় তাঁর স্মরণে লঞ্চ টার্মিনালের নামকরণ করা হচ্ছে। ইতোমধ্যে টার্মিনালের সংস্কার ও রঙের কাজ শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নলছিটি লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসবেন। নলছিটি পৌর শহরের বাসিন্দা শাহাদাৎ হোসেন ফকির বলেন, ওসমান হাদিরের স্মরণে একটি স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। তার নামে লঞ্চ টার্মিনালের নামকরণ হলে নলছিটিবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।




Archives
Image
ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার
Image
বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হামলার চেষ্টা, যুবক আটক
Image
বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও চলে বিট ও আটক বাণিজ্য!