Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা 
Thursday March 5, 2026 , 3:41 pm
Print this E-mail this

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তিনজন সেনা কর্মকর্তাকে তাদের চাকরি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এতে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। সেনা কর্মকর্তারা হলেন, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। জারিকৃত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী