Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ 
Saturday January 30, 2021 , 5:09 pm
Print this E-mail this

স্বস্তার বিনোদন’ বন্ধ করুক রাখি এমন দাবিও করেছেন রুবিনা

রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ


মুক্তখবর বিনোদন ডেস্ক : অভিনেতা অভিনব শুক্ল’র পাজামার দড়ি টেনে খুলে দিয়েছেন ‘বিগ বস’ তারকা রাখি সাওয়ান্ত। তাই চুপ থাকতে পারলেন না অভিনব ও তার স্ত্রী রুবিনা দিলায়ক। ‘স্বস্তার বিনোদন’ বন্ধ করুক রাখি এমন দাবিও করেছেন রুবিনা।রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও আনলেন রুবিনা। জানালেন, রাখির দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তার স্বামী অভিনব। এই ধরনের বিনোদন চলতে থাকলে ‘বিগ বস’র বাড়ি ছাড়তে প্রস্তুত অভিনব। এর আগে একাধিকবার অভিনবকে ‘জ্বালাতন’ করেছেন রাখি। তার প্রেমে পড়েছেন বলেও একবার দাবি করেন রাখি। তার নানা আবদার সহ্য করেছেন অভিনব শুক্ল। বিনোদনের খাতিরে কিছুই বলেননি তাকে। অভিনবের হাতে শাড়ি পরা থেকে শুরু করে তার সন্তানের মা হতে চাওয়া, কিছুই বাদ দেননি রাখি। এমনকি সম্প্রতি অভিনবের অন্তর্বাস কেচে দেবেন বলে বায়না করেছিলেন। অভিনব তাতে রাজি না হওয়ায় অন্তর্বাস কেটে কুচি করে দিয়েছেন রাখি। সেই থেকে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে অভিনব ও তার স্ত্রীর। এবারে রুবিনা সোজা সাপ্টা সাবধানবাণী দিয়েছেন রাখিকে। তাও রাখি তা মানবেন না বলেই জানিয়ে দিয়েছেন। ‘বিগ বস’ ঘরের ঘটনাবলীর জেরে উত্তাল হল নেটদুনিয়া। নেটাগরিকদের দাবি, ‘এক জন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে। এ সব সস্তা বিনোদন বন্ধ হোক। একই সঙ্গে টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘হিটু’।নেটাগরিকদের টুইট থেকে স্পষ্ট, তারা চান, রাখিকে এবার ‘বিগ বস’ থেকে বের করে দেওয়া হোক। নয়তো ‘বিগ বস’-কে বয়কট করা হবে। তবে ‘বিগ বস’ কর্তৃপক্ষ আপাতত প্রকাশ্যে মুখ খোলেননি এ বিষয়ে।




Archives

Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল