Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী 
Saturday June 8, 2024 , 8:32 am
Print this E-mail this

এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন শেখ হাসিনা। আগামীকাল রোববার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে।অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্যসম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে, গত বুধবার টেলিফোনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার