Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ 
Saturday December 14, 2024 , 3:47 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন তিনি, বয়স হয়েছিল ৭৬ বছর

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বামপাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা এবং দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এ কবিকে। হোস্টেলের অন্য রুমের সদস্যরা তাঁকে দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।




Archives
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!
Image
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
Image
এবার একুশে পদক পাচ্ছেন যারা
Image
কুয়াকাটায় বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি