Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মানসিক চাপে অসুস্থতায় ভবেশের মৃত্যু, মামলায় অভিযোগ ছেলের 
Monday April 21, 2025 , 9:11 pm
Print this E-mail this

সুদের টাকার জন্য মানসিক চাপ সৃষ্টি, এই মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি

মানসিক চাপে অসুস্থতায় ভবেশের মৃত্যু, মামলায় অভিযোগ ছেলের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের বিরল উপজেলার ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে তাঁর পরিবার। মামলায় ‘সুদে’র টাকার জন্য মানসিক চাপ সৃষ্টির ফলে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে নিহত ভবেশ চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বিরল উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতিকুর ইসলাম (৪০), শহরগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন ইসলাম (৩০), নওসিংহপাড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে মুন্না ইসলাম (২৭) ও পাঁচশালা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল (২৮), এই চারজনসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।ভবেশ চন্দ্র রায় কৃষিকাজ করার পাশাপাশি বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। এই চারজন সুদের ব্যবসায়ী। তারা ভবেশ চন্দ্রের পরিচিত ও সম্পর্ক ভালো ছিল। আর্থিক সমস্যার কারণে ভবেশ চন্দ্র রায় এক বছর আগে আতিকুর রহমানের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে প্রতি মাসে ৩২৫০ টাকা লাভ দিয়ে আসছিলেন। গত ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রয়োজনীয় কথা আছে বলে তাঁকে মোটরসাইকেলে করে নিয়ে যান তারা। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। ভবেশকে ডেকে নিয়ে গিয়ে সুদের টাকার জন্য তারা মানসিক চাপ সৃষ্টি করেন। এই মানসিক চাপের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে যাওয়ার পর রতন মোবাইল ফোনে বিষয়টি ভবেশের ছেলে স্বপন চন্দ্রকে জানান।দিনাজপুর শহরে থাকার কথা বলে স্বপন রায় তার বাবাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে আবারও তাকে ফোন দিয়ে বাবার অসুস্থতার কথা বলেন তারা। পরে অভিযুক্তরা একটি ভ্যানে করে ভবেশ চন্দ্রকে ফুলবাড়ী বাজারে এনে রাস্তার পাশে ফাঁকা জায়গায় রাখেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ওই চারজন পালিয়ে যান। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন ছেলে স্বপন। এ ঘটনার বিষয়ে অনেক সাক্ষী থাকার কোথাও উল্লেখ করেছেন তিনি। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।




Archives
Image
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
Image
বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার
Image
নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!