Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে টাকা ছিনতাই! 
Monday November 12, 2018 , 11:41 am
Print this E-mail this

১০ লাখ টাকা চাঁদা দাবী ও মারধর করে নগদ তিন লাখ বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে টাকা ছিনতাই!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মারধর করে নগদ তিন লাখ বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সুন্দরী কথিত প্রেমিকা শিল্পী বেগম (২৫) ও তার সহযোগি ইকবাল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হয়রানীর স্বীকার ব্যবসায়ী জাকির হোসেন নিজেই বাদী হয়ে ৯ জনকে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে। মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ওই যুবক ইকবালকে আটক করার পর তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত হোসেন জানান, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতাকৃত ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী দেন।




Archives

Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল!
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই