Current Bangladesh Time
বুধবার নভেম্বর ৪, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান 
Monday January 15, 2018 , 8:24 pm
Print this E-mail this

ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাপেক্স

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান


নিজস্ব প্রতিবেদক : ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা প্রকাশ করছে তারা। এটি হবে দেশের ২৭তম গ্যাসক্ষেত্র।আজ সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবারটন।




Archives

Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস