Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাসনে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার 
Wednesday March 28, 2018 , 9:06 pm
Print this E-mail this

হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে, পোস্টমর্টেম রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে

ভোলার চরফ্যাসনে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাসনে আব্দুল জব্বার মাস্টার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার এতিমখানা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জব্বার মাস্টার চরফ্যাসন পৌরসভা ৭নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার এশার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে এতিমখানার নির্মাণাধীন ভবনের মধ্যে তার লাশ পাওয়া যায়। নিহতের ছোট ছেলে মাসুদ (৩৩) জানান, আমার বাবা স্থানীয় মাদকসেবীদের ও মাদক কেনাবেচার বিরুদ্ধে স্বোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এর জের ধরেই হত্যাকান্ড হতে পারে। আমি এই পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।চরফ্যাসন থানার ওসি এনামুল হক বলেন, এই হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ পোস্টমর্টেম রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এখনও মামলা কিংবা লিখিত অভিযোগ পাইনি। আমরা এ ব্যাপারে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নেব।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ