Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় যাত্রীবাহী লঞ্চে ৪৫ কেজি হরিণের মাংস, ২ পাচারকারী আটক 
Wednesday May 28, 2025 , 1:31 am
Print this E-mail this

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃতদের ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর

ভোলায় যাত্রীবাহী লঞ্চে ৪৫ কেজি হরিণের মাংস, ২ পাচারকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। বুধবার (২৮ মে) ভোররাতে চালানো এই অভিযানে ‘তাশরীফ-১’ নামের একটি ঢাকা গামী লঞ্চ থেকে এসব মাংস জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন–ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) এবং মো. মাকসুদুর রহমান (৩৫)। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা মধ্যরাত ২টায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তল্লাশি করে পাচারকারীদের আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃতদের ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহলে রয়েছে। wildlife trafficking বা বন্য প্রাণী পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬