Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক 
Saturday October 26, 2024 , 6:54 pm
Print this E-mail this

থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তলসহ ২ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দিনগত রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। আজ শনিবার (অক্টোবর ২৬) সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ২ ডাকাত হলেন-ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার। ব্রিফিং এ নৌবাহিনী জানায়, আটককৃত ২ ডাকাত নানা ধরণের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। শুক্রবার দিনগত রাতে তাদেরকে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।




Archives

Image
বরিশাল সদর হাসপাতালে নারী দালালদের দাপট, চিকিৎসা নিতে এসে নাকাল রোগীরা
Image
‘আলহাজ্ব নুরুল আমিন’, সাধারণ মানুষের কাছে যিনি ‘আমিন চেয়ারম্যান’ নামে পরিচিত
Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি