Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউর 
Monday January 20, 2025 , 7:37 pm
Print this E-mail this

পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ

ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোনো পূর্ব নোটিশ না দিয়েই জাতীয় দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার পত্রিকাটি প্রকাশিত হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (২০ জানুয়ারি) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গত ১৫ বছর ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সকল সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু সাংবাদিকদের সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। উপরন্তু কোনোরকম পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিক এতে বেকার হয়ে পড়বেন। তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না, এটা আইনের পরিপন্থী। অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ। এদিকে, বিনা নোটিশে দৈনিক ভোরের কাগজ বন্ধের প্রতিবাদে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক কর্মচারীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১