Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভান্ডারিযায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই দুই শতাধিক মুরগি 
Saturday December 23, 2017 , 9:35 pm
Print this E-mail this

পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটনো হয়েছে বলে ক্ষতিগ্রস্থ খামার মালিক এর দাবি

ভান্ডারিযায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই দুই শতাধিক মুরগি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে দুই শতাধিক মুরগি। বুধবার গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে সাইদুল কাজীর মুরগির খামারে এ ঘটনা ঘটে। দৃর্বৃত্তদের দেয়া আগুনে তার খামারের প্রায় দুই শতাধিক মুরগি দগ্ধ হয়ে মারা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটনো হয়েছে বলে ক্ষতিগ্রস্থ খামারের মালিক সাইদুল দাবি করেন। তবে এ অভিযোগের তীর স্থাানীয় সুমন নামে এক যুবকের সহযোগীদের দিকে। এ বিষয় সাইদুল জানান, গত ১০ নভেম্বর সুমন সরদার অস্ত্রের মুখে আমাকে মারধর করে এবং সাদা কাগজে সই নেয়। এ বিষয় থানায় মামলা করি। বর্তমানে সুমন অন্য একটি অস্ত্র মামলায় জেল হাজতে রয়েছে। এ কারনে তার লোকজন আমাকে মামলা তোলার জন্য বার বার হুমকি দিয়ে যাচ্ছে। আমার উপর ক্ষিপ্ত হয়েই সুমনের সহযোগীরা মুরগির খামারে আগুন দিয়েছে। ভিটাবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নাজমুল আলম রাজু গাজী এ ব্যাপারে বলেন, সুমন সরদার তার দলবল নিয়ে এরকম ঘটনা অনেক বার ঘটিয়েছে। তবে সুমন এখন জেল হাজতে থাকায় তার সহযোগীরা এলাকায় সক্রিয় ভাবে চলাফেরা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী জানাচ্ছি।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা