Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিড়ির উপর রাজস্ব কর প্রত্যাহারের দাবীতে বরিশালে বিড়ি শ্রমীকদের মানববন্ধন 
Tuesday December 5, 2017 , 2:46 pm
Print this E-mail this

সারা দেশে ৩লক্ষাধিক বিড়ি শ্রমীক বিড়ি শিল্পের সাথে কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে

বিড়ির উপর রাজস্ব কর প্রত্যাহারের দাবীতে বরিশালে বিড়ি শ্রমীকদের মানববন্ধন


বিড়ির উপর সম্পূর্ণ রাজস্ব কর প্রত্যাহার সহ বিড়ির বৈশম্য মুলক রাজস্ব কর বৃদ্ধি করার প্রতিবাদে কেন্দ্রীয় বিড়ি শ্রমীক ফেডারেশনের আহবানে মানববন্ধন ও সমাবেস করেছে বরিশাল কারিকর বিড়ি শ্রমীক ইউনিয়ন। আজ (০৫-১২-১৭) সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল কারিকর বিড়ি শ্রমীক ইউনিয়ন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রনব চন্দ্র দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিড়ি শ্রমীক ফেডারেশনের সাধারন সম্পাদক এম কে বাঙ্গালী, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আ: রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম, কেন্দ্রীয় সহ-সম্পাদক হারিফ হোসেন, বরিশাল কারিকর বিড়ি শ্রমীক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, রংপুর জেলা বিড়ি শ্রমীক ইউনিয়নের সাধারন সম্পাদক লাভলু মিঞা আকিজ বিড়ি শ্রমীক নেতা হাবিবুর রহমান ও বরিশাল জেলা বিড়ি শ্রমীক লীগ সভাপতি মো: ফারুক সিকদার প্রমুখ। কেন্দ্রীয় বিড়ি শ্রমীক ফেডারেশনের সাধারন সম্পাদক বলেন, রাজস্ব বোর্ডের কতিপয় কর্মকর্তা সিগারেটের উপর সামান্ন কর আরোপ করে বিড়ির উপর কর বাড়িয়ে দিয়ে বিড়ি শিল্প ধ্বংশ করার চক্রান্তে মেতে উঠেছে। বক্তরা আরো বলেন, বিড়ি ধুমপানে পরিবেশ ধ্বংস হয় আর সিগারেটে পরিবেশ ধ্বংস হয় না এই বৈষম্য নীতি বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তরা আরো বলেন, বরিশাল জেলায় ৪০ হাজার বিড়ি শ্রমীকসহ সারা দেশে ৩লক্ষাধিক বিড়ি শ্রমীক বিড়ি শিল্পের সাথে কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন