Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই 
Friday October 10, 2025 , 6:17 pm
Print this E-mail this

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সম্ভাবনা

বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক। অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার (৩ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরিবার ‍সূত্রে জানা গেছে, তার লাশ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় তাঁর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মনজুরুল ইসলামকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সম্ভাবনা রয়েছে।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর