Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত 
Thursday August 24, 2023 , 11:29 am
Print this E-mail this

দেশে বেড়েছে পেঁয়াজের দাম, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছুঁয়েছে শতক

বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে। বিশ্ববাজারে ভারতের চিনির অনুপস্থিতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে। একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে-স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রফতানি কোটার জন্য জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না।’ গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়। এর আগে, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছুঁয়েছে শতক। বাজার ব্যবধানে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবার দেখার পালা চিনির বাজারে কী দাঁড়ায়!




Archives

Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
Image
বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’