Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া পরিত্যক্ত খাল পুনঃখননের উদ্বোধন করেন – এমপি তালুকদার মোঃ ইউনুস 
Sunday March 11, 2018 , 1:32 pm
Print this E-mail this

বানারীপাড়া বাসষ্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে খাল খননের উদ্বোধন করেন

বানারীপাড়া পরিত্যক্ত খাল পুনঃখননের উদ্বোধন করেন – এমপি তালুকদার মোঃ ইউনুস


বানারীপাড়া পৌর সভার পরিত্যক্ত অবস্থায় পরে থাকা খাল পুনঃখননের উদ্বোধন করেন বানারীপাড়া উজিরপুর বরিশাল-২ আসনের এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। গতকাল বেলা ১১টায় বানারীপাড়া বাসষ্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে খাল খননের উদ্বোধন করেন। এ খাল খনন সম্পন্ন হলে বানারীপাড়া পৌর সভার জলাবদ্ধতা অনেকাংশে রোধ হবে বলে আশা করা যাচ্ছে। সরকারী খালের উপর কালের আবর্তনে অনেকেই অবৈধ দখল করে স্থাপনা গড়ে তোলে, আবার অনেক মালিক পক্ষের অভিযোগ তাদের কোনও নোটিশ ছাড়াই এ কাজ শুরু করায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। সরোজমিনে দু’জন মালিক রিয়াজ মৃধা ও মিঠুর সাথে কথা বলে জানা গেছে, খালের প্রস্ত কত তা সঠিক ভাবে আমরা জানিনা, তবে সরকারী জমি যদি আমাদের স্থাপনার ভিতর আসে তবে আমরা অবশ্যই ভেঙ্গে দিব, তবে আমাদের কোনও নোটিশ ছাড়া কাজ শুরু করাতে অনেক মালিক পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে পৌর সভার এক স্টাফ নয়ন খানকে সরোজমিনে পাওয়া গেলে নোটিশের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান আমরা পৌর সভা থেকে সবাইকে মৌখিকভাবে আগেই জানিয়েছি। তবে এ খাল পুনঃখননে জনগন এমপি তালুকদার মোঃ ইউনুস ও পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীলকে ধন্যবাদ জানান বানারীপাড়া পৌর সভার জনগন।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা