Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৪, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া থানার এক পুলিশ কর্মকর্তার জনহিতকর কাজে অভিভূত এলাকাবাসী 
Thursday October 25, 2018 , 7:49 pm
Print this E-mail this

এই কাজের জন্য এলাকার সবাই পুলিশ কর্মকর্তাকে স্যালুট জানান

বানারীপাড়া থানার এক পুলিশ কর্মকর্তার জনহিতকর কাজে অভিভূত এলাকাবাসী


মোঃ আনিছুর রহমান মিলন : সন্ধ্যা নদী যে উপজেলাকে বিভক্ত করে বয়ে চলেছে সেই  বানারীপাড়া উপজেলা থানার এক পুলিশ কর্মকর্তা এ এস আই মোঃ জাহিদ হোসেন তার কর্ম দিয়ে সাধারন জনগনের মন জয় করে নিল। শেষ হয়ে যাওয়া শারদীয় দুর্গা পুজার ডিউটি করতে গিয়ে তিনি সৈয়দকাঠী ইউনিয়নে একটি কাঁচা রাস্তার বেহাল দশা দেখতে পায়। রাস্তার দুই পাশে জঙ্গলে ছেপে গেছে এবং রাস্তার মাঝ বরাবর একটু সরু পথ। আবার সেই পথের মধ্যেই আবার দেখতে পায় সাপ। এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েরা যাতায়াত করে, যাতায়াত করে হাট বাজারের লোকজন। কিন্তু সামান্য একটু কষ্ট করে রাস্তাটি সংস্কার করে না এলাকার কোন মানুষ। সবাই বসে থাকে জনপ্রতিনিধি বা সরকারের উপর ভরসা করে। তাই বানারীপাড়া থানার এ এস আই জাহিদ হোসেন নিজেই উদ্দ্যেগ নিলেল এই রাস্তা মেরামত করতে। সে সৈয়দকাঠী গিয়ে এলাকার কয়েকজন সাধারন মানুষকে ডেকে কাজ শুরু করলে আস্তে আস্তে সেখানে ৫০/৬০ জন লোক উপস্থিত হয় এবং অল্প সময়ের ব্যবধানে রাস্তাটি মেরামত ও দুই পাশের ঝোপ ঝাড় পরিস্কার হয়ে যায়। এ সময় সে এলাকার ইউপি সদস্যও উপস্থিত হয়ে কাজে যোগ দেন। এই কাজের জন্য এলাকার সবাই পুলিশ কর্মকর্তাকে স্যালুট জানান।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন