Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় স্বপন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত 
Saturday July 14, 2018 , 8:33 pm
Print this E-mail this

সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

বানারীপাড়ায় স্বপন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত


মোঃ আনিছুর রহমান মিলন : বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন’র ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, উদয়কাঠি’র পরিচালনা পর্ষদের সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বুধবার দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে গোপন ব্যালটে ৩ জন শিক্ষক প্রতিনিধি, ৪ জন অভিভাবক ও ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম। নির্বাচনে সভাপতি পদে উদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আজিজ তালুকদারের ছোট ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মামুন-উর-রশিদ স্বপন এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ আকন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮ ভোটের ৬ ভোট পেয়ে মোঃ মামুন-উর-রশিদ স্বপন চতুর্থ বারের মত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। মোঃ সুলতান আহম্মেদ আকন পান ২ ভোট।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০