Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় বিএনপির কালো পতাকা মিছিল 
Friday January 5, 2018 , 6:20 pm
Print this E-mail this

নেতা-কর্মীরা হাতে কালো পতাকা নিয়ে মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে

বানারীপাড়ায় বিএনপির কালো পতাকা মিছিল


বানারীপাড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল বের করা হয়। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের বন্দর বাজারের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাতে কালো পতাকা নিয়ে মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক কাজী বশির আহম্মেদ, বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ.রব, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, উপজেলা শ্রমিকদলের সভাপতি সম্রাট তালুকদার, পৌর যুবদলের আহবায়ক কাইউম উদ্দিন ডালিম, যুগ্ম আহবায়ক মিজান ফকির, সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক জিয়াউল আহসান শিমুল প্রমূখ।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
Image
বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’