Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৮, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবামেক’র ল্যাব সহকারী রাজিয়ার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন 
Tuesday October 10, 2017 , 10:23 pm
Print this E-mail this

অভিযুক্ত রাজিয়া বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী

বরিশাল শেবামেক’র ল্যাব সহকারী রাজিয়ার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন


স্টাফ রিপোর্টার : বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ বিভাগের ল্যাব সহকারী রাজিয়া আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।৯ অক্টোবর সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন উদ্দিন বিচারাধীন আদালত চেক প্রতারণা মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।আদালত সূত্র জানায়,রাজিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার বিপ্লব হাওলাদার।অভিযোগে তিনি বলেন,রাজিয়া গতবছর ৬ এপ্রিল ব্যাংক হতে এক লাখ ২০ হাজার টাকা ঋন নেয়।তার কাছে এক লাখ ২৯ হাজার ৫ শ টাকা পাওনা হলে তিনি গত ২ এপ্রিল ওই টাকার চেক দেয়।১৬ আগস্ট চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দেয়া হলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।২১ আগস্ট লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ঋন পরিশোধ করেনি।এভাবে অভিযোগ দাখিল করলে আদালত রাজিয়াকে আদালতে হাজির হতে আদেশ দিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন।অভিযুক্ত রাজিয়া বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা