Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ১২, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন ভবনের আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান 
Saturday February 1, 2025 , 6:10 pm
Print this E-mail this

ভবিষ্যতে ময়লা-আবর্জনা ফেলা হলে দোকান উঠিয়ে দেয়ার হুঁশিয়ারি

বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন ভবনের আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালকের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম পরিচালনা করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন গেটের দুই পাশে গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় আটকে যাচ্ছে সেখানকার ড্রেন। এমনকি ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকাও ময়লায় সয়লাব হয়ে থাকছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যদের নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে। এ সময় দোকাদারদের ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করেছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর। ভবিষ্যতে ময়লা-আবর্জনা ফেলা হলে দোকান উঠিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুুনীর বলেন, কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। এখানে যারা দোকানী রয়েছেন তাদের কারণে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। তাদেরকে সাবধান করা হচ্ছে কোনভাবেই যেন ময়লা না ফেলা হয়। একই সাথে ভবনের প্রতিটি ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মেশিন ক্রয় করার কথা জানিয়েছেন পরিচালক।




Archives
Image
ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার
Image
বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Image
বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হামলার চেষ্টা, যুবক আটক
Image
বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত