|
বাহারি স্বাদের খাবার খেতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা
বরিশাল শহরের সবচেয়ে রুফ টপ রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরে মনোরম পরিবেশে খোলা হয়েছে রুফ টপ রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স’। ইতোমধ্যে রেস্টুরেন্টটি নজর কেড়েছে বরিশালবাসীর। খোলা আকাশের নিচে শহরের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বাহারি স্বাদের খাবার খেতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত এই ১১ তলা ভবনের উপর গড়ে তোলা হয়েছে সুদৃশ্য রেস্টুরেন্ট ‘স্কাই লাউন্স’। বরিশালে এটিই সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট বলে দাবি কর্তৃপক্ষের। রেস্টুরেন্টটি বরিশাল শহরের প্রাণকেন্দ্র বিবির পুুকুর পাড়ে ডা: এনাম আলী টাওয়ারের ১০ তলা ও ১১ তলা নিয়ে গঠিত। ১০ তলায় শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট ও ১১ তলায় রুফ টপে পানির ফোয়ারা, বাচ্চাদের খেলার স্থান-দোলনা, ফুল ও ফলের গাছ বসিয়ে সবুজায়ন আর নান্দনিক রূপ দেওয়া হয়েছে।

রেস্টুরেন্টটিতে একসঙ্গে শতাধিক অতিথির খাবারের সুব্যবস্থা রয়েছে। ইতোমধ্যেই রেস্টুরেন্টটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার ভোজন রসিকরা ছুটে আসছেন এই রেস্টুরেন্টটিতে। ঘুরতে ইকবাল-বিন-হাবিব পিঞ্জু বলেন, জায়গাটা সত্যিই অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য আর বিশুদ্ধ বাতাস সব কিছু মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এলে ভালোই লাগে, মন-প্রাণ যেন জুড়িয়ে যায়। সব বন্ধুরা মিলে তাই আজ এখানে এসেছি। তিনি আরও বলেন, মুক্ত আকাশ আর খোলা আকাশ নিচে রেস্টুরেন্টে খাবারের জন্য বসে হিমেল হাওয়ায় খাবার খেতে খেতে ক্ষণিকের জন্য হারিয়ে যেতে হয় অজানায়। ফোয়ারার পানির কল-কল শব্দে বিমোহিত হয়ে যায় মন। সন্ধ্যার পর রেস্টুরেন্টটির চমৎকার লাইটিং দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি এখনকার মনোমুগ্ধকর পরিবেশও নজর কেড়েছে।
Post Views: ০
|
|