প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান আর নেই
Saturday February 1, 2020 , 6:46 pm
বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান আর নেই
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু। তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে অসুস্থবোধ করছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান। এরপর রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাদ যোহর সদররোডে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর নিজ বাড়ি বরিশাল শহরতলীর মহাবাজ এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা সহ দাফন করা হবে।