Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিআরটিএ কর্তৃক গণশুনানি অনুষ্ঠিত 
Monday February 3, 2025 , 3:10 pm
Print this E-mail this

ভুক্তভোগীদের সমস্যার দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

বরিশাল বিআরটিএ কর্তৃক গণশুনানি অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিআরটিএ সার্কেল অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (ফেব্রুয়ারী ৩) সকাল ১১ টায় সার্কেল অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান। বরিশাল সার্কেল অফিসের লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহার সঞ্চালনায় কোরআন তেলওয়াত করেন আগত সেবা প্রত্যাশী হাফেজ মাওলানা মো: জালাল উদ্দীন। সহকারী পরিচালক মো: খালিদ মাহমুদ এর সভাপতিত্বে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন-বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাংগঠনিক সম্পাদক, থ্রী হুইলার সমিতির সভাপতি, শোরুম প্রতিনিধিসহ বিভিন্ন উপজেলা থেকে বিআরটিএ সার্কেল অফিসে আগত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগীরা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মো: জিয়াউর রহমান লাইসেন্স, মালিকানা বদলী, রেজিষ্ট্রেশন, ফিটনেস, রুটপারমিট, স্মার্ট কার্ড পেতে হয়রানির শিকার ও ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও আগামীতে একই ধরণের সমস্যার সম্মুখীন যাতে কেউ না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ