Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক-২ 
Wednesday December 18, 2024 , 3:27 pm
Print this E-mail this

দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক-২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার (ডিসেম্বর ১৮) দুপুরে দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজ কুমার সাহার ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই অভিযানে অংশ নেয়। অভিযানে আটকরা হলেন-শাহিদা বেগম ও জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক অভিযান চালিয়ে দু’জন দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন। জানা যায়, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর