Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল পর্যটনকেন্দ্রে প্রশাসনের হানা, তিন যুগল আটক 
Tuesday August 19, 2025 , 7:17 pm
Print this E-mail this

পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে বিশেষ অভিযান

বরিশাল পর্যটনকেন্দ্রে প্রশাসনের হানা, তিন যুগল আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন যুগলকে আটক করা হয়। পরে তাদের পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (আগস্ট ১৯) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফারুক আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের একটি দল সহায়তা করে। ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। এই অভিযান একটি সতর্কবার্তা। পরে এ ধরনের ঘটনা জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরণের অভিযান চলমান থাকবে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল