Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে দুই সহযোগিসহ ইয়াবা রাসেল গ্রেফতার 
Thursday November 15, 2018 , 11:45 am
Print this E-mail this

আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, রাসেল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী

বরিশাল নগরীতে দুই সহযোগিসহ ইয়াবা রাসেল গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ইয়াবা রাসেলকে দুই সহযোগি গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর ৭নং পলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত অপর দুই সহযোগি হলেন-রিপন ও আরিফ। থানা সূত্রে জানা গেছে, পলাশপুর এলাকায় মাদক কেনা-বেঁচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই জসিম, এসআই শম্ভু, এএসআই সাইফুল, এএসআই ফিরোজ, এএসআই জসিম, এএসআই হালিম সেখানে অভিযান চালান। রাতে অভিযান চালিয়ে পলাশপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ইয়াবা রাসেলকে দুই সহযোগি গ্রেফতার করেন তারা। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রাসেল ওই এলাকার আঃ সালামের পুত্র। অপর দুই সহযোগি হলো মাদক ব্যবসায়ী রিপন ও আরিফ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাসেল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৩।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা