Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩ 
Friday August 31, 2018 , 5:22 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত আসামীগণকে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালী মডেল থানায় সোপর্দ

বরিশাল নগরীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন ১০)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এপিবিএন ১০ এর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা আবাসিক হোটেলে অভিযান পরিচালিত হয়। এ সময় করিডোর থেকে মোঃ সোহাগ খান (২৬), পিতা-মোঃ ফারুক খান, বিএমপি, বরিশাল, মোঃ মিলন মোল্লা (২৭) পিতা-সিকান্দার মোল্লা, রূপাতলী, বিএমপি, বরিশাল, মোঃ আরিফ (৩২), পিতা- মৃত আবুল কাশেম, বিএমপি, বরিশাল’গণকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণকে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন