Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন 
Friday July 31, 2026 , 11:37 pm
Print this E-mail this

মানিক মুখার্জী কুডু সভাপতি, সঞ্জয় চক্রবর্তী সাধারণ সম্পাদক

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখায় মানিক মুখার্জী কুডু সভাপতি এবং সঞ্জয় চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সন্তোষ শর্মা তাদের নাম ঘোষণা করেন। পাশাপাশি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক টানা চার বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যে প্রথমবার সম্মেলনের মাধ্যমে তারা সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে পুনরায় সম্মেলন আয়োজন না হওয়ায় আগের কমিটিই দায়িত্বে বহাল থাকে। দ্বিতীয় দফা সম্মেলনে তারাই আবার সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সেই হিসেবে টানা ছয় বছর নেতৃত্বে থাকছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু ও সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। এর আগে শুক্রবার সকাল ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন, এমপি এবং পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব দত্ত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।




Archives

Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেপ্তার ১৩
Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন