Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আকন কুদ্দুস 
Monday March 16, 2026 , 1:49 pm
Print this E-mail this

বরিশালবাসীর সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের

বরিশাল জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আকন কুদ্দুস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়। তিনি বলেন, বরিশালবাসীর সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। জেলা পরিষদের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসারে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আকন কুদ্দুসুর রহমানের ছাত্র রাজনীতি শুরু হয় ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকে। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে। তিনি ১৯৮৩ সালে গৌরনদী উপজেলার মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দেন। ১৯৮৫ সালে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে তিনি এলএলবি সম্পন্ন করেন। রাজনৈতিক অঙ্গনে তার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নির্বাচিত ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির ১নং সহকারী প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে, গৌরনদী উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে, নির্বাচিত ভোটে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি নির্বাহী কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী সরকার পতনের পর বরিশাল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনকে তার পর তিনি বিদেশে প্রশিক্ষণের জন্য গেছে তার স্থানীয় দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!