Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন 
Monday March 2, 2026 , 6:07 pm
Print this E-mail this

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুর

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে হওয়া মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে মামলার অপর আসামি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার (মার্চ ২) বিকেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিরাজুল ইসলাম এ আদেশ দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা আদালতে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। মামলার ৬ নম্বর আসামি মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী কে এম জুবায়ের বলেন, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন। মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। বাকি ১১ আসামি আজ হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। এদিকে আলোচিত এ মামলার আসামিদের জামিন শুনানি উপলক্ষে জেলা জজ আদালতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থায় দেখা যায়। আদালত সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়াকে কেন্দ্র করে আদালত বর্জন কর্মসূচি পালন করছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ অবস্থায় ২৪ ফেব্রুয়ারি বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। পরে ওইদিনই প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আদালত এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল