Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৮ দোকানে অগ্নিকাণ্ড ! 
Saturday April 14, 2018 , 7:07 pm
Print this E-mail this

শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে আরও সময় লাগবে

বরিশালে ৮ দোকানে অগ্নিকাণ্ড !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বাজার রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকানসহ বসতঘর পুড়ে গেছে। আজ শনিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৩ টায় ও সকাল ৮ টায় একইস্থানে পৃথক এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার রোড এলাকার মানিক সাহা ও স্বপন সাহার মালিকানাধীন টিনশেড দোতলা বাড়িতে শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির দোতলায় থাকা চারটি বাসা ও নীচের আটটি দোকান পুড়ে গেছে।পরে সকালে পুড়ে যাওয়া একটি মুদি দোকান থেকে আবারও আগুন ধরলে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, প্রথমে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে আরও সময় লাগবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩