Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকে পিষ্ট স্ত্রী, প্রাণে বাঁচল সন্তান 
Wednesday December 18, 2024 , 6:57 pm
Print this E-mail this

অভিযুক্ত ট্রাক চালক সাইফুল ইসলামকে আটক, জব্দ করা হয়েছে ট্রাকটি

বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকে পিষ্ট স্ত্রী, প্রাণে বাঁচল সন্তান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (ডিসেম্বর ১৮) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুমা খাতুন (২৮)। তিনি কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কাশিপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান, তার স্ত্রী ও সন্তান। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল থেকে সন্তানসহ ছিটকে পড়নে মাসুমা। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক এসে মাসুমাকে চাপা দেয়। যদিও কোনো রকমে প্রাণে বাঁচে মাসুমার কোলে থাকা সন্তান। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, অভিযুক্ত ট্রাক চালক সাইফুল ইসলামকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা