Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্কুল ছাত্র আবিরের হত্যাকারী মিরাজের আত্মসমর্পন 
Wednesday December 27, 2017 , 7:51 pm
Print this E-mail this

নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে মিরাজ

বরিশালে স্কুল ছাত্র আবিরের হত্যাকারী মিরাজের আত্মসমর্পন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠি স্কুল ছাত্রকে হত্যাকারী সহপাঠি কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ স্বর্ণামত আদালতে আত্মসমর্পন করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. গোলাম ফারুক তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরনের নির্দেশ দেন। আত্মসমর্পনকারী কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ সর্ণামত (১৫) নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে এবং সহপাঠি আবির দাস হত্যা মামলার নামধারী প্রধান আসামী। এর আগে গত ২২ডিসেম্বর দুপুরে নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চক বাজার এলাকার বাসিন্দা নগরীর একে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ২২ ডিসেম্বর দিবাগত গভির রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা জয় রবী দাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।




Archives

Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
Image
বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’