Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে 
Thursday October 2, 2025 , 7:51 pm
Print this E-mail this

মৃত্যুর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ

বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোনায়েম হোসেন চৌধুরী (৪৫) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (অক্টোবর ১) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামে নিজ বাড়ির একটি আমগাছের ডাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের হুমকির অভিযোগ উঠেছে। মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরে অবস্থিত ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যু এলাকায় রহস্য ও শোকের ছায়া ফেলেছে।মৃত শিক্ষকের ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, “আমাদের পরিবারের মাথার ওপরের বটবৃক্ষ হারালাম। বিকেল থেকে ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। সব জায়গায় খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটোন শুনে আমার ভাগিনা সান ও মুন তাঁকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।” তিনি আরও জানান, “ভাই কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। আমরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়েছিলাম। তবে বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন। এমনকি দুই দিন আগে এনজিওকর্মী পরিচয়ে দুই অপরিচিত ব্যক্তি তাঁকে খুঁজতে বাড়িতে এসেছিল।” এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান, “ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি সুরতহালের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এবং মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।” পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোনায়েম হোসেন একজন নিবেদিত শিক্ষক ছিলেন এবং তাঁর এমন রহস্যজনক মৃত্যু এলাকার মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ তদন্তের মাধ্যমে এই মৃত্যুর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার