Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে লাকী গার্মেন্টসের অন্তরালে মাদকের ব্যবসা রমরমা 
Thursday December 13, 2018 , 2:43 pm
Print this E-mail this

হিরু দীর্ঘদিন ধরে পোষাক ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন

বরিশালে লাকী গার্মেন্টসের অন্তরালে মাদকের ব্যবসা রমরমা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার লাকী গার্মেন্টস এবং লাকী জুয়েলার্স এর মালিকের ছেলেকে ফেন্সিডিলসহ আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাতে গির্জামহল্লা লাকী গার্মেন্টস এর ভিতর থেকেই ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭টি খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। এসময় লাকী গার্মেন্টসের মালিক লাল মিয়ার ছেলে খালিদ হাসান হিরু (৩৩)-কে আটক করা হয়। সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে লাকী গার্মেন্টসের মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরু পোষাক ব্যবসার আড়ালে অভিনব কায়দায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলো। অনেক সময় ফেন্সিডিল ক্রেতারা দোকানের মধ্যে বসেই ফেন্সিডিল পান করে চলে যেত। আবার অনেকে নিয়েও যেত। দোকানের অনেক স্টাফ এ ব্যবসার বিরুদ্ধে কথা বলতে চাইলেও চাকুরি হারানোর ভয়ে কেউ কোন প্রকার প্রতিবাদ করেননি। বেশ কিছুদিন পূর্বে দোকানের এক স্টাফ হিরুর ফেন্সিডিল ব্যবসার প্রতিবাদ করার কারনে চাকুরি হারান বলেও জানায় সূত্রটি। অভিযান পরিচালনাকারি ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাকী গার্মেন্টস থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার কর হয়। পাশাপাশি লাকী গার্মেন্টসের মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরুকেও আটক করা হয়। তিনি আরও জানান, হিরু দীর্ঘদিন ধরে পোষাক ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন।




Archives
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা
Image
বরিশালে গৃহকর্মীকে গরম পানিতে ঝলসে দিল গৃহকর্ত্রী, আটক ১