Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ৪৫৫ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 
Wednesday August 4, 2021 , 4:40 pm
Print this E-mail this

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ৪৫৫ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে ইচলাদী টোল প্লাজায় আমভর্তি মিনি ট্রাক থেকে ৪৫৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় ওই ট্রাকের চালক মোঃ আফজাল ও হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন-মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএডি মোঃ সাইফুল ইসলাম, এস আই হাবিবসহ বরিশাল র‌্যাব-৮’র একটি চৌকস টিম। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি আম ভর্তি মিনি ট্রাক যোগে বরিশাল হয়ে পটুয়াখালী জেলার দিকে একদল মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। র‌্যাব-৮’র একটি টিম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় আম ভর্তি ওই মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলহ মাদক বিক্রির ৪ হাজার টাকা, ট্রাক চালক মোঃ আফজাল ও গাড়ীর হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে এবং মাদক বহনকারী মিনি ট্রাকটি জব্দ করে বরিশাল র‌্যাব-৮ অফিসে নিয়ে যায়। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো ন-২০-০২৯২। পরে আসামীদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ৪ আগস্ট বুধবার সকালে তাদের বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি