Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাবের অভিযানে ৮৩৭ বোতল ফেন্সিডিল সহ আটক-১ 
Sunday January 21, 2018 , 6:55 pm
Print this E-mail this

এ সময়ে আকিজগ্রুপের এক কার্ভাড ভ্যানও জব্দ করা হয়

বরিশালে র‌্যাবের অভিযানে ৮৩৭ বোতল ফেন্সিডিল সহ আটক-১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮। এ সময়ে আকিজগ্রুপের এক কার্ভাড ভ্যানও জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মো. রাসেল (২১) যশোরের বেনাপোল এলাকার অন্তর্ভূক্ত গাতিপাড়া গ্রামের মো. সোলাইমান ছেলে। র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়ে বরিশাল-পটুয়াখালী সড়ক দিয়ে আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানে করে মাদক জাতীয় দ্রব্য ঝালকাঠি জেলার নলছিটিতে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি বেলী ফিলিং ষ্টেশনের সামনে অবস্থান নেন। এর কিছুক্ষন পর আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরবর্তীতে ওই ভ্যানটি তল্লাশি করা হলে সেটির ভেতরে প্যাকেট করা অবস্থায় ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ পাওয়া যায়। রাসেল বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারাহ করে থাকে বলে র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান। এই ঘটনায় আটকৃতর বিরুদ্ধে নলছিটি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে