Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা 
Saturday February 14, 2026 , 10:07 pm
Print this E-mail this

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীর পরিবার

বরিশালে যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মো: রাফি জোমাদ্দার (২৫ বছর) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (ফেব্রুয়ারি ১৪) বেলা ১২ টায় নগরীর রুপাতলীর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাফি বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি আছে। এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করায় রাফির অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাতে-পায়ে নির্মম ভাবে কোপানো হয়েছে। এছাড়াও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রাফি। অভিযোগ সূত্রে জানা গেছে-শনিবার (ফেব্রুয়ারি ১৪) বেলা ১২ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকার বাসিন্দা মো: লোটাস জোমাদ্দারের ছোট ছেলে রাফির উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় রুপাতলী এলাকার মো: ইমরান (২৫) মো: রুম্মান (২৬) মো: রুবেল (৩৬) মো: শামীমসহ এলাকার চিহ্নিত ২০-২৫ জন সন্ত্রাসী। এ বিষয় রাফির বড় ভাই মো: মেহেদী হাসান দিপু বলেন, এলাকার এক বড় ভাইয়ের সাথে রুপাতলীর কাঁঠালতলা এলাকায় গিয়েছিলো আমার ভাই রাফি। সেখানে তাকে একা পেয়ে ২০-২৫ জন সন্ত্রাসী মিলে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তিনি আরও বলেন, তারা মূলত হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। রাফির ডাক চিৎকার শুনে স্থানীয় মানুষ এগিয়ে আসলে সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ‍ওসি মামুন-উল ইসলাম বলেন- এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল