Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যাত্রীবাহী বাস খাদে : নিহত ১, আহত ৩ 
Sunday March 29, 2026 , 4:17 pm
Print this E-mail this

উদ্ধার শেষে দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হবে

বরিশালে যাত্রীবাহী বাস খাদে : নিহত ১, আহত ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (মার্চ ২৯) ভোর প্রায় ৫টা ১৫ মিনিটে বাটাজোড় বাজারের দক্ষিণে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—ইতি (৩৫), তাঁর মেয়ে উপমা চক্রবর্তী (১৬), গুরুদাস চক্রবর্তী (৬০) ও পবিত্র মজুমদার (৫০)। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। গুরুতর আহত উপমা চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। উদ্ধার শেষে সেটি থানায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬