Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ফায়ার ফাইটার নিহত 
Tuesday March 3, 2026 , 10:19 pm
Print this E-mail this

পিকআপ ভ্যানটিকে শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত শুরু

বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ফায়ার ফাইটার নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশনের উত্তর পাশে মোটরসাইকেল ও অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) নিহত হয়েছেন। মঙ্গলবার (মার্চ ৩) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা এবং পুলিন মণ্ডলের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ জানান, বরিশালমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের সাথে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) হিসেবে কর্মরত ছিলেন। নিহতের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। এদিকে নিহতের আত্মীয় পরিচয়দানকারী সহদেব জানান, প্রান্ত ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইচলাদী এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!