Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৪, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন 
Saturday December 23, 2017 , 7:56 pm
Print this E-mail this

তিন লাখ ৫৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে তিন লাখ ৫৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর জুমির খান সড়কে নগর স্বাস্থ্যকেন্দ্রের এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব ইসরাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান ও ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ। নগরীতে ২২০টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী চার হাজার আটশ’ ৭০ জন শিশুকে এক লাখ আইইউ (ইন্টারন্যাশনাল ইফনিট) ক্ষমতাসম্পন্ন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৯১৫ জন শিশুকে দুই লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলায় দুই হাজার ১৫৫টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৫১৯ জন শিশুকে এক লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭১ হাজার ৮৩২ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন