Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত 
Monday March 24, 2025 , 8:17 pm
Print this E-mail this

সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন বরিশালে সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন করেন, যেখানে তার দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। সোমবার (মার্চ ২৪) শহরের পুলিশ লাইনসে বিপরিত পার্শ্বে ‘চিনামুন’ রেস্তোরাঁয় আয়োজিত ইফতার পার্টিতে বরিশালের অধিকাংশ সাংবাদিকদের দেখা গেছে। ইফতারপূর্ব আলোচনায় বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্পাদক আফরোজা খানম নাসরিন তার দলের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ তাদের উত্তরোত্তর সাফল্য প্রার্থনা করেন এবং দলীয় সকল নেতাকর্মীকে তাদের নেতা তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করার আহ্বান রাখেন। এর পরে দোয়া-মোনাজাতেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বিএনপির প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির তিন যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা কাজল, হাবিব মৃধা, জহিরুল ইসলাম লিটু এবং ২৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান দোলন, ১৫ নং সদস্যসচিব খালিদুল ইসলাম ইমন, মহানগর বিএনপির সদস্য নওশাদ নান্টু, সিরাজুল হক মৃধা ও নুরুল ইসলাম পনির উল্লেখযোগ্য নেতাকর্মী সাংবাদিকদের সাথে ইফতারে অংশ নেন। উপস্থিত ছিলেন-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ। উল্লেখ্য, ছাত্রনেতৃত্ব থেকে উঠে আসা নাসরিন গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে নানা নির্যাতন নিপিড়নের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও তিনি রাজপথ ছাড়েননি। যার কারণে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়। ৫ আগস্ট পূর্বাপর তিনি সরকার পতন আন্দোলনে সম্মুখভাগে ছিলেন, দিয়েছেন কর্মীদের নেতৃত্ব। বরিশাল মহানগর বিএনপির বড় একটি বলয়কে ঐক্যবদ্ধ করে রেখেছেন তিনি।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে