Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
Friday March 21, 2025 , 5:49 pm
Print this E-mail this

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, বাসের চালক ও হেলপার পলাতক-ওসি

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলা সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (মার্চ ২১) দুপুরে মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের বরগুনার উদ্দেশে যাত্রী নিয়ে যাচ্ছিল মোড়ল এক্সপ্রেস ((ঢাকা মেট্রো ১২-৩২৭৪) নামে যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতালের চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা