Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৪, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফেরি-খেয়াঘাট ইজারাদারদের জরিমানা 
Saturday October 26, 2024 , 5:21 pm
Print this E-mail this

নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া নেয়ার অভিযোগ

বরিশালে ফেরি-খেয়াঘাট ইজারাদারদের জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায় করা ফেরিঘাট ও খেয়াঘাট ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (অক্টোবর ২৬) পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান এসব জরিমানা করেন। ইউএনও শাকিলা রহমান জানান, বরিশাল-হিজলা সড়কের বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে যানবাহন পারাপারে নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হয়। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে ইজারাদার মেসার্স সিমু এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাবুগঞ্জ বন্দর ও কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইজারাদার মো: মাসুদ রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন