Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯ 
Sunday December 14, 2025 , 8:11 pm
Print this E-mail this

যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ : ওসি

বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার (ডিসেম্বর ১৪) দুপুরে নগরীর হোটেল পপুলার ও হোটেল চিলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন কক্ষ থেকে আট পুরুষ ও ১১ নারীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই গোলাম মো: নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন-এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ পুলিশের একটি চৌকস দল। অভিযান চলাকালে হোটেল দুটিতে অবস্থানরত অন্যান্য অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময়ে অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। পুলিশের তথ্যানুযায়ী, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকরা হলেন—মিঠুন দেবনাথ (২৬), মো: সুমন দাস (৩৫), মো: জাফর হাওলাদার (৩৫), মো: আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদার (৫০)সহ মোট ১৯ জন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল মামুন-উল ইসলাম বলেন, “নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক অবস্থায় ১৯ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”




Archives
Image
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Image
প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
Image
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
Image
নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা
Image
সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা