Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দায়িত্ব পালনকালে নিহত ১৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা 
Friday March 2, 2018 , 5:38 pm
Print this E-mail this

পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

বরিশালে দায়িত্ব পালনকালে নিহত ১৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দায়িত্ব পালনকালে নিহত বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্যের পরিবারকে সন্মাননা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮’ উদযাপনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে ক্রেস্ট, সম্মাননা পত্র ও উপহার তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে বরিশাল জেলার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি মো. শফিকুল ইসলাম। জেলার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারাআলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মো. আজাদ মিয়া, জিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাং, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএমসহ বিভাগ জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তারা। কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণের উদ্দেশ্যে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনায় ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়ে থাকে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা