Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ট্রাফিক সপ্তাহে ৫ শতাধিক মামলা 
Wednesday August 8, 2018 , 8:46 pm
Print this E-mail this

অবৈধ যানবাহনের সংখ্যাও নগরীতে পূর্বের চেয়ে অনেকটাই কমে এসেছে

বরিশালে ট্রাফিক সপ্তাহে ৫ শতাধিক মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে পাঁচ আগস্ট থেকে শুরু করা হয়েছে ট্রাফিক সপ্তাহ। বরিশালে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্স পরখ করছে ট্রাফিক পুলিশ। বরিশাল নগরীতে এই তিন দিনে ৫২৮টি মামলা হয়েছে। আর ৩টি মটরসাইকেল আটক করা হয়েছে। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ মামলা দায়ের করলে নগর ট্রাফিক পুলিশের কার্যালয়ে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তবেই ছাড় পাচ্ছেন গাড়ি চালকরা। এ বিষয়টিকে তারা সঠিক বলে মনে করছেন। নগরবাসি বলছেন এমন অভিযান অব্যাহত থাকা উচিত। নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার বলেন, ট্রাফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের বেশ সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যাও নগরীতে পূর্বের চেয়ে অনেকটাই কমে এসেছে। অন্যদিকে রাতের আধারে নগরীতে অদক্ষ ও হেলপার চালক দ্বারা বালুবাহী ট্রাকগুলো চলাচলের ক্ষেত্রে একটু নজরদারী করার জন্য উত্তর অঞ্চল আমানতগঞ্জ, বেলতলা, পলাশপুর এলাকায় এখনো বেপরোয়া ভাবে চলাচল করছে লক্কড়-ঝক্কর মার্কা ট্রাক। এসব ট্রাক চলাচলের সময় উক্ত এলাকার পথচারীরা হুমকির মুখে চলাচল করতে হচ্ছে।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা