Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার 
Wednesday December 18, 2024 , 12:11 am
Print this E-mail this

ভুক্তভোগী কিশোরের মামা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন

বরিশালে ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (ডিসেম্বর ১৭) রাতে মহানগরীর রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান। উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় থাকতো। পরিদর্শক সগীর হোসেন বলেন, মাদক উদ্ধারে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে দেখতে পান তারা। তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। ঘোড়া চুরির অভিযোগে তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়। মাসুদ সরদারকে পাওয়া যায়নি। পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী